রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সেভিয়াকে উড়িয়ে দিয়ে জয়ি বার্সেলোনা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

 

স্প্যানিশ ফুটবল লিগে জয় পেয়েছে বার্সেলোনা। সেভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এবারের মৌসুমে পঞ্চম জয় তুলে নিয়েছে কাতালানরা। গোল পেয়েছেন লুইস সুয়ারেজ, আরতুরো ভিদাল, উসমান দেম্বেলে ও লিওনেল মেসি। এবারে মৌসুমে ঘরের মাঠে প্রথমবারে মতো নিজেদের জাল অক্ষত রাখলো কাতালান জায়ান্টরা।

ক্যাম্প ন্যুতে অবশ্য শুরুর ২৫ মিনিট বার্সার ওপর আধিপত্য দেখিয়েছে সেভিয়া। ম্যাচের ১১ মিনিটে লুকাস কস্পোসের ক্রস থেকে ডি ইয়ংয়ের ডান পায়ের জোরালো শট কর্নারে বিনিময়ে রক্ষা করেন বার্সার জার্মান গোলরক্ষক টের স্টেগেন।

তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সময় নেয়নি স্বাগতিকরা। ২৭ মিনিটেই সাফল্যের দেখা পায় তারা। পেনাল্টি বক্সের বাম পাশ থেকে নেলসন সেমেদোর ক্রস থেকে দৃষ্টিনন্দন বাই-সাইকেল কিকে বল জালে পাঠান লুইজ সুয়ারেজ।

ব্যবধান বাড়াতেও খুব বেশি সময় লাগেনি কাতালানদের। ৩২ মিনিটে আর্থারের বাড়ানো বল অফসাইডের বেড়াজাল ভেঙ্গে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিদাল। গোলটি ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির সহায়তায় নিশ্চিত করা হয়।

এর দুই মিনিট পরেই তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ৩২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সেভিয়ার ডিফেন্ডারদের ভুলে আর্থারের কাছ থেকে বল পেয়ে যান দেম্বেলে। একক প্রচেষ্টায় পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে ডান পায়ের বাকানো শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পরে শুরুতেই ব্যবধান কমানোর সুযোগ পায় সেভিয়া। ৪৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে ডান পায়ে শট করেন ডি ইয়ং। কিন্তু কপাল মন্দ! বাম পোস্টে লেগে বল ফিরে আসে।

ম্যাচের ৬০ মিনিটে মধ্য মাঠ থেকে বল পেয়ে মেসি একক প্রচেষ্টায় দারুণভাবে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ে শট করেন। আবারও কর্নারের বিনিময়ে রক্ষা পায় সেভিয়া।

৭৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোল উপহার দেন মেসি। এটি এবারে মৌসুমে তার প্রথম গোল।

তবে, ৮৭ মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হ্যাভিয়ের হার্নান্দেজকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা রোনাল্ড আরাউজো। এর প্রতিবাদ করায় দেম্বেলেকেও লাল কার্ড দেখান রেফারি।

নয়জনের দলে পরিণত হলেও বার্সা অবশ্য বাকিটা সময় ভালোভাবেই পার করে। ফলে ৪-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা।

এই জয়ে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765