বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সীমিত আকারে চলবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় শুধু পুলিশ, হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

সোমবার করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সঙ্গে ২৬ মার্চের ছুটি ও ২৭-২৮ মার্চ শুক্র-শনিবার এবং ৩ ও ৪ এপ্রিল শুক্র-শনিবার যোগ হবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ বজায় রাখার জন্য সেনাবাহিনী সারাদেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে বলে জানানো হয়।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও)।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765