শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সিদ্দিককে ডিভোর্স দিয়েই দিলেন মারিয়া মিম

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

শেষ পর্যন্ত সিদ্দিককে ডিভোর্স দিয়েই দিলেন মারিয়া মিম। দুজনের সিদ্ধান্তেই বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ১৯ অক্টোবর রাতে মিম তার সোশ্যাল মিডিয়া ফেসবুক মাইডেতে টিপ সই দেয়া আঙ্গুলের ছবি পোস্ট করেন।

ক্যাপশনে লিখেছেন, ‘তালাক দিয়ে দিলাম, আজ থেকে আমি তোমার বউ না, তুমি আমার স্বামী না।’ জানা গেছে, শনিবার ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন মিম। ২৩ অক্টোবর ডিভোর্স পেপার সিদ্দিকের হাতে পৌঁছাবে বলে জানা গেছে।

মিমের অভিযোগ, ‘কিছু দিন আগেই একটি বিজ্ঞাপনে কাজ করার কথা থাকলেও বিজ্ঞাপনটির নির্মাতা রানা মাসুদকে সিদ্দিকই প্রভাবিত করেছেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেয়ার জন্য। সিদ্দিক নিজেও একজন শোবিজের মানুষ। অভিনয় করে, মডেলিং করে। এতে আমার কোনো আপত্তি নেই। স্বামী হিসেবে ওর কাছে কোনো সহযোগিতা পাই না। সে জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের।’

কিন্তু সিদ্দিক বলেছিলেন, ‘আসলে মিডিয়ায় কাজ নয়, অন্য কোনো বিষয়ের কারণেই সে ডিভোর্সের মতো কথা বলছে।’

২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালে তারা আরশ হোসেন নামে এক পুত্রের বাবা-মা হন। ছেলে এখন বাবার সাথেই থাকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765