বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

‘ভারত’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। তবে নিক জোনাসের সঙ্গে বিয়ের জন্যই শেষ পর্যন্ত সিনেমা থেকে সরে আসেন তিনি। যদিও নায়িকার ঘনিষ্ঠদের দাবি, পারিশ্রমিক নিয়ে খুশি নন তিনি। সেই কারণেই সালমান খানের সিনেমা থেকে বেরিয়ে গেছেন তিনি। ভারত থেকে বেরিয়ে যাওয়ায় সালমান খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের রসায়নে কি ঘাটতি পড়েছে?

বলিউড মহলে বেশ কিছুদিন ধরেই এমন ফিঁসফাস শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হলে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, সালমান খুব ভাল মানুষ। সব সময়ই ভাল কাজ করেন তিনি। ফলে সালমানকে না পছন্দ করার কোনও কারণ নেই বলে জানান নায়িকা।
তিনি আরও বলেন, সালমান খান একজন অসাধারণ মানুষ। তাদের মুম্বাই রিসেপশনের পর তারা সালমানের বাড়িতে গেছেন। সালমানও হাজির হন তাদের রিসেপশনে। নিকের সঙ্গেও তার সম্পর্ক ভাল। শুধু তাই নয়, সালমান খানের বোন অর্পিতা খান শর্মার সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত ভাল বলে জানান প্রিয়াঙ্কা। ফলে বলিউড সুপারস্টারের সঙ্গে তার মন কাষাকষির কোনও প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেন অভিনেত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765