শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ মৌসুমীর

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

নিজের সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিনেত্রী ও চিত্রনায়িকা মৌসুমী।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এদের অধিকাংশই সদস্য ছিল। কিন্তু তাদের সদস্যপদ স্থগিত করে সহযোগী সদস্য করা হয়েছে। তাই বলে তারা এফডিসিতে ঢুকতে পারবে না, এটা মানা যায় না।
বুধবার রাতে এফডিসিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মৌসুমী বলেন, ‘১৮০ থেকে ৮২ জনের মতো শিল্পীর সদস্যপদ স্থগিত করে সহযোগী সদস্য বানিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা তো স্বাভাবিক না। এরা দীর্ঘদিন ধরে এই অঙ্গনে কাজ করছে অথচ তাদের বাদ দেওয়া হলো, আর অনেককে যারা আমরা চিনি না, তাদেরকে সদস্য করা হয়েছে।’

মৌসুমীর অভিযোগ, ‘সহযোগী সদস্য করা সেইসব শিল্পীদের এখন এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ঢোকার চেষ্টা করছে, আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি গতকাল যখন এফডিসিতে এলাম তখন বেশ কয়েকজন শিল্পী এসে আমাকে ঘিরে ধরলো, দুইটা আড়াইটা থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমার গাড়িভাড়া নেই, সেই টাকা দিয়ে অনেক অনুনয় বিনয় করে এফডিসিতে ঢুকেছি।’

বিষয়টি খারাপ লেগেছে উল্লেখ করে মৌসুমী বলেন, ‘এটা আমার খারাপ লেগেছে। তারা তো সদস্য ছিল কিন্তু তাদের ঢুকতে না দেওয়ার মানেটা কী? তারা কাজ করেছে। সদস্যপদ স্থগিত করেছে সহযোগী সদস্য বানিয়েছে কিন্তু তারা ঢুকতে পারবে না কেন? আজকেও সংবাদ সম্মেলনে অনেকে বলেছেন, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আজকেও আমরা অনেক কষ্ট করে আসছি।’

কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এর নেপথ্য কোনও কারণ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই কারণ তো আছে। কেউ না কেউ তো চেষ্টা করছেই। আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। দেখা যাক কী হয়।’

নির্বাচন করার মতো পরিস্থিতি আছে কি না এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘প্রতিবন্ধকতা তো আছেই। সবকিছু তো মনের মতো হবে না। সেসব ভাবাচ্ছে। মনে কষ্ট পাই, মনোক্ষুণ্ণ হই, তারপরও লড়ে যাচ্ছি। যখন মনে হয় এই কষ্টটুকু আমি কাদের জন্য করছি, এই ত্যাগটা যাদের জন্য করছি যদি এটা সফলতা পায় তাহলেই আমার শান্তি।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765