বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




সমতায় ফেরার ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে সফরকারীরা। স্বাভাবিকভাবেই সমতায় ফিরতে মরিয়া তারা। এ লক্ষ্যে রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

কোনো সিরিজের প্রথমটি হারলে পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিক। তবে এ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন আসছে না! অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন তেমন ইঙ্গিতই দিয়েছেন।

ফলে যথারীতি ওপেন করবেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তিন নম্বরে নামবেন মোহাম্মদ মিঠুন। প্রিয় পজিশন চার ও পাঁচে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সাব্বির রহমান ছয়ে নেমে ফিনিশিং টাচ দেবেন। সাতে বাকিটা সারবেন মোসাদ্দেক হোসেন। আটে থাকছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমানের সঙ্গী হচ্ছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765