বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শেষ মুহূর্তের গোলে হার এড়ালো লিভারপুল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। জয়ের সম্ভাবনাও জাগিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে ইউনাইটেড। এ নিযে দুই আসর মিলিয়ে টানা ১৭ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল।

রবিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের প্রথমার্ধে এগিয়ে নেন ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যাডাম লালানার গোলে হার এড়ায় লিভারপুল।
আক্রমণাত্মক খেলা খেলে ৩৬ মিনিটে গোলের দেখা পায় ইউনাইটেড। ইউনাইটেডকে এগিয়ে নেন র‌্যাশফোর্ড। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে দুর্দান্ত বাঁকানো ক্রসে দারুণ অবদান রাখেন ড্যানিয়েল জেমস। দূরের পোস্টে বল পেয়ে বাকিটুকু সহজেই সারেন অরক্ষিত র‌্যাশফোর্ড।

৪৩তম মিনিটে জাল খুঁজে পান মানে। বল রিসিভ করার সময় এই ফরোয়ার্ডের হ্যান্ডবল হয়েছিল কি না দেখতে ভিএআরের সাহায্য নেন রেফারি। এবার তিনি বাতিল করেন গোল।

৮৫ মিনিটে ইউনাইটেডের বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে সমতা ফেরায় লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের ক্রসে অরক্ষিত লালানা জাল খুঁজে নেন। আড়াই বছরের মধ্যে দলের হয়ে এটাই তার প্রথম গোল!

লিগে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। ১০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765