বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শাহরুখের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন শাকিব

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে আবুধাবি যাচ্ছেন নায়ক শাকিব খান।

জানা গেছে, তৃতীয়বারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লিগ। সেই উপলক্ষে হবে জমকালো এক অনুষ্ঠান।

আর এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব পেয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইমেন্ট।

সেখানে পারফর্ম করবেন পাকিস্তানের আতিফ আসলাম, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা।

একমাত্র বাংলাদেশি হিসেবে রেড চিলির আমন্ত্রণ পেলেন শাকিব খান।

শাকিব বলেন, ‘রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে আমার সঙ্গে বৈঠক করেছেন। তাদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেব। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করার কথা রয়েছে।’

১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিব। ১৪ নভেম্বর অনুষ্ঠান। দুই দিন পরই দেশে ফিরবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765