শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শরীয়তপুরে বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

 

শরীয়তপুরে ৫৯ বোদতল বিদেশী মদসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে সন্তেষপুর ফাড়ির পুলিশ। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকারে করে ৫৯ বোতল বিদেশী মদ নিয়ে যাওয়ার সময় শরীয়তপুর সদর উপজেলার সন্তোষপুর ফাড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করে। এ সময় গাড়ি তল্লাশী করে গাড়ির ভিতরে বিদেশী ৫৯ বোতল মদ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।আটককৃতরা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অতুল বাড়ৈর ছেলে বাবুল বাড়ৈ(৩০) দিলীপ হাজরার ছেলে দেবাশীষ হাজরা(৩১) রাজৈর উপজেলার আমবাগানের নিশিকান্তের ছেলে নিবাস বাড়ৈ (২৫)। এ ঘটনায় পালং মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আসামীদেরকে শনিবার কোর্টে সোপর্দ করা হয়েছে।

সন্তেষপুর ফাড়ির ইনচার্জ আসলাম মিয়া বলেন, একটি প্রাইভেটকারে করে তিন মাদক ব্যবসায়ী বিদেশী মদ নিয়ে যাওয়ার সময় ৫৯ বোতল মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পালং মডেল থানার ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765