রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন এলি!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

‘মিকি ভাইরাস’, ‘কিস কিসকো প্যার করু’-র মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী এলি আব্রাহাম। এ ছাড়াও বিগ বসের ঘরেও দেখা গেছে তাকে।

তবে সেভাবে নিজেকে মেলাতে পারেননি তিনি। এবার সম্প্রতি বলিউডে কাজ করার সময় নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন এলি বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়।

বলিউডের এই অভিনেত্রী এবার মুখ খুললেন নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে । এলি বলেন, বলিউডে লড়াই করে টিকে থাকা বেশ কঠিণ। এখানে লড়াই না করলে নিজের পায়ের তলার মাটি কখনও শক্ত করা যায় না। বলিউডে যখন তিনি প্রথম আসেন, সেই সময় একটি পার্টিতে এক পরিচালকের সঙ্গে পরিচয় হয়। তিনি এলিকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। শুধু তাই নয়, একটি সিনেমার জন্য স্বাক্ষর করার পর তিনি জানতে পারেন, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। কী কারণে ওই সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হল?

প্রথমে সেই প্রশ্নের উত্তর পাননি তিনি। পরে জানতে পারেন, ওই সিনেমার জন্য যাকে বেছে নেওয়া হয়েছে নায়ক হিসেবে, সেই অভিনেতা তাকে পছন্দ করেন না। অভিনেতা অপচ্ছন্দ করেন বলেই ওই সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান এলি।

পাশাপাশি তিনি এও জনান, বলিউডে কোনওদিন নিজের জায়গা শক্ত করতে পারবেন না, এমনও জানানো হয় তাকে। তার মতো বেটে এবং মোটা কারও অভিনেত্রী হওয়ার ইচ্ছে থাকা উচিত নয় বলেও এলিকে বিভিন্ন সময় কটাক্ষ করা হয় বলে জানান এই অভিনেত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765