বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




লাল কার্ড খেলেন মেসি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

ব্রাজিলের বিপক্ষে হেরে আর্জেন্টিনার কোপার স্বপ্ন শেষ হয়েছে। শেষ দুই আসরের সেমিফাইনালে খেলা আর্জেন্টিনা বিদায় নেয় শেষ চারে। ওদিকে টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া চিলিও বাদ পড়ে পেরুর কাছে হেরে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মুখোমুখি হয় গেল দু’বারের ফাইনাল খেলা আর্জেন্টিনা-চিলি।

প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ গোলের লিড নেয়। তৃতীয় স্থানটা এক প্রকার নিশ্চিত করে ফেলে। ম্যাচের ১২ মিনিটে মেসির পাস ধরে গোল করেন সার্জিও আগুয়েরো। এরপর লো চেলসোর  বাড়ানো বল ধরে গোল করেন পাওলো দিবালা। ম্যাচের তখন মাত্র ২২ মিনিট।

এরপরই মাঠে ঘটে এক অদ্ভূত কাণ্ড। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় মেসি বল দখলের লড়াইয়ে নামেন চিলি ফুটবলার মেডেলের সঙ্গে। বল চিলির অর্ধে সাইড লাইনের বাইরে চলে যায়। মেসি তার দিকে চোখ চোখ রেখে কিছুটা রুখে মতো দাঁড়ায়। চিলি ফুটবলার মেডেল তেড়ে এসে মেসির গায়ে ধাক্কা দেন। মেসি শরীর শক্ত করে দাঁড়িয়ে থেকে সেই ধাক্কা সামাল দেন।

তেড়ে এসে মেডেল আরও জোরে ধাক্কা দিতে শুরু করেন মেসির গায়ে। মেসি পাল্টা ধাক্কা না দিয়ে বরং শরীর শক্ত করে তার ধাক্কা প্রতিহত করেন। এরপর মেডেল ধাক্কা দিতে এলে মেডেলের শরীরে হাত না লাগিয়ে বাহু দিয়ে তার মাথা আটকে ধরেন মেসি। ম্যাচ রেফারি এসেই লাল কার্ড দেন দু’জনকে।

তাদের দু’জনকে ম্যাচের প্রথমার্ধে দেওয়া ওই লাল কার্ড নিয়ে প্রশ্ন আছে। তাদেরকে হলুদ কার্ড দিতে পারতেন ম্যাচ রেফারি। নিতে  পারতেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্য। তবে তা না করে তৃতীয় স্থান নিধারর্ণী ম্যাচের রঙে জল ঢালেন রেফারি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765