বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর খোসা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

আবহাওয়া পরিবর্তনের এ সময় থেমে থেমে বৃষ্টির কারণে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ বেশি ছড়ায়।এ কারণে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেক্ষেত্রে লেবুর জুড়ি নেই। সাধারণত রস নিংড়ে সবাই লেবুর খোসাটা ফেলে দেন। কিন্তু এর খোসা লেবুর মতোই সংক্রমণ সারাতে উপকারী। লেবুর খোসা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. লেবুর খোসায় ফ্লাভনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া খাবার ও পানি থেকে প্রাপ্ত ক্ষতিকর যৌগ ধ্বংস করে।

২. লেবুর খোসায় অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল থাকে যা ত্বকের সংক্রমণ রোধ করে।এছাড়া এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে কোষের ক্ষতি কমায়।

৩. আবহাওয়া পরিবর্তনের এই সময় অনেকের হজমজনিত সমস্যা হয়। লেবুর খোসায় থাকা ফাইবার খাবার হজমে সহায়তা করে।

৪. পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকায় লেবুর খোসা মাংসপেশী ও হাড় মজবুত করে।

এছাড়া লেবুর খোসা খেলে শরীরের আরও নানা ধরনের উপকার হয়। তবে অনেকের এটা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সালাদ বা স্যুপের সঙ্গে ছোট ছোট করে কেটে লেবু বা খোসা খেতে পারেন। লেবু ও লেবুর খোসার উপকারিতা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শরবত তৈরি করে খাওয়া। এই আবহাওয়ায় সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস করে লেবু শরবত খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765