বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোয়েলের ডিম

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

দেখতে সাদা ও বাদামি ছোপওয়ালা কোয়েল পাখির ডিম মুরগীর ডিমের চেয়ে আকৃতিতে বেশ ছোট। এই ডিমে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকলেও এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার।

বিশেষজ্ঞদের মতে, যাদের ডিম খেলে অ্যালার্জির সমস্যা হয় তারাও এই ডিম খেতে পারেন।

আকারে ছোট কোয়েল পাখির ডিম খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে-

১. শরীরে পটাশিয়ামের ঘাটতি হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, আর্থাইটিস, স্ট্রোক, ক্যান্সার এবং হজমজনিত সমস্যা হতে পারে। কোয়েল পাখির ডিমে উচ্চ পরিমান পটাশিয়াম থাকায় এটি শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করে।

২. ভিটামিন এ এবং সি’য়ের ভাল উৎস হওয়ায় কোয়েল পাখির ডিম বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ সারাতে ভূমিকা রাখে।

৩. প্রোটিন প্রাকৃতিক ভাবে অ্যান্টি-অ্যালার্জির কাজ কররে। কোয়েল পাখির ডিম যেকোন ধরনের প্রদাহ সারাতে ভূমিকা রাখে।

৪. কোয়েলের ডিমে থাকা ভিটামিন বি বিপাকক্রিয়া বাড়ায়। সেই সঙ্গে হরমোন ও এনজাইমের কার্যকারিতা ঠিক রাখে।

৫. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোয়েলের ডিম বেশ উপকারী। এটি শরীর থেকে টক্সিন দূর করে রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে। সেই সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

৬. কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে। নিয়মিত এই ডিম খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে।

৭. কোয়েলের ডিমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে বয়সজনিত মাসকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তি খারাপ হওয়া প্রতিরোধ করে।

৮. নিয়মিত কোয়েলের ডিম খেলে স্নায়ুচাপ কমে। এটি মাইগ্রেন, হাইপারটেনশন, বিষন্নতা, প্যানিক অ্যাটাক এবং উৎকণ্ঠাজনিত জটিলতা কমায়। সূত্র : বোল্ড স্কাই

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765