শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রূপসায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী

রূপসা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

 

৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ৯ সেপ্টেম্বর বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলাটি গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে সমাপ্তি ঘটে। বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন আ. রহমান ঢালী, আব্দুল কাদের এবং সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, কৃষ্ণপদ রায়, সরোজ হালদার, আব্দুল্লাহ হেল বাকি, মো. হায়দার আলী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নকিব উদ্দিন আজাদ, সাংবাদিক ভোলানাথ রায়, আল মাহমুদ প্রিন্স, খান আ. জব্বার শিবলী, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, গোবিন্দ চন্দ্র রায়, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, তরুন কুমার সাহা, শামিম, জাকির হোসেন, হোসাইন কবির সজল প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765