বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




রুক্মিণীকে নিয়ে ঢাকায় আসছেন দেব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

আগামী ২৯ নভেম্বর বাংলাদেশের মুক্তি পাচ্ছে টালিউড ইন্ডাষ্ট্রির ছবি ‌‌’পাসওয়ার্ড’। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। তার তার বিপরীতে আছেন নায়িকা রুক্মিণী। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে তারকাবহুল এ ছবিটি। আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

এ মুক্তি প্রতিক্ষিত ছবিটির প্রচার-প্রচারণায় অংশ নিতে ২৬ নভেম্বর ঢাকায় আসছেন দেব। এর আগে দেবের একাধিক ছবি বাংলাদেশে মুক্তি পেলেও এবারই প্রথম তিনি ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন। তার সঙ্গে থাকবেন রুক্সিণী এবং পরিচালক কমলেশ্বর মুখার্জিও।

ঢাকায় দেবের আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. বাদল। তিনি জানান, ‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’। বুবলী, মিশা সওদাগর, সম্রাট, অমিত হাসান অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গেল বছর ২২ আগস্ট।

শাপলা মিডিয়ার ম্যানেজার বলেন, ‘আগামী ২৬ নভেম্বর দেব-রুক্মিণী তাদের ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেবেন। সঙ্গে থাকবেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। সেখানে শাপলা মিডিয়া থেকে অন্য ছবির ঘোষণাও দেয়া হতে পারে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765