বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




যে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আজও অনুশোচনায় পুড়ছেন মাধুরী

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় ও নাচের সহজাত প্রতিভা দিয়ে রূপালি জগতে ঝড় তোলেন তিনি। উপহার দেন অনেক হিট ও প্রশংসিত সিনেমার। তবে তার অভিনীত একটি ছবি নিয়ে এখনও অনুশোচনা করেন মাধুরী।

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দয়াবান’ ছবিতে মাধুরীর বিপরীতে ছিলেন ২০ বছরের বড় বিনোদ খান্না। ওই ছবিতে ছিল ঘনিষ্ঠ কিছু দৃশ্য। সিনেমাটির একটি লিপলক ওই সময় বেশ হইচই তোলে। সেই দৃশ্য দেখার জন্যই নাকি অনেকে সিনেমা হলে গিয়েছিলেন।
মাধুরীর আগে বেশ কয়েকজন নায়িকাকে মাধুরীর করা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতা। কিন্তু সবাই ফিরিয়ে দেন। মাধুরীর রাজি হওয়ার কারণও ছিল। প্রথম সিনেমা ‘অবোধ’-এর পরপর অনেক ছবি ফ্লপ হওয়ার কারণে তাকে কেউ আর ডাকছিল না, এর মাঝে পান ‘দয়াবান’-এর প্রস্তাব। তাই বোল্ড সিন থাকা সত্ত্বেও রাজি হয়ে যান।

এই ছবির ‘আজ ফির তুমসে প্যায়ার আয় হ্যায়’ গানের বিনোদ-মাধুরীর লিপলক দৃশ্যকে বলিউডের ইতিহাসে অন্যতম হট সিন বলে ধরা হয়।

পরে এক সাক্ষাৎকার ‘সাজন’ তারকা জানান, ওই ছবিতে অভিনয়ের সময় বেশ অস্বস্তি নিয়ে দৃশ্যগুলো করেন। এর জন্য পরে অনুতপ্তও হন।

মজার বিষয় হলো, পরবর্তীকালে বিনোদের ছেলে অক্ষয় কুমারের বিপরীতেও অভিনয় করেছেন মাধুরী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765