শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যে গানে শেষ হলো নোবেলের ‘সা রে গা মা পা’ সফর

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯
ফাইল ছবি

‘সা রে গা মা পা’র এবারের আসরে শেষ পর্যন্ত তৃতীয়ই হলেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। শুধু তা-ই না, ভারতের জি বাংলার গানবিষয়ক এই রিয়েলিটি শোতে ‌‌প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন। চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। রবিবার রাতে প্রচারিত এই গানের রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা আর জেমসের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বাংলাদেশ’ গানটি দিয়ে শেষ হয় নোবেলের ‘সা রে গা মা পা’র সফর। অনুষ্ঠানের শুরুতে তিনি আরও গেয়েছেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ ও প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ গান।

‘সা রে গা মা পা’র বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল। এর আগে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত পর্বে নির্বাচিত সুমন মজুমদার, অঙ্কিতা ভট্টাচার্য, গৌরব সরকার, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক ও প্রীতম রায়কে শুরু হয় অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হওয়া এ আসরে ভারত থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতার দৌঁড়ে অন্যরা ছিটকে গেলেও চূড়ান্তপর্বে জায়গা করে নেন গোপালগঞ্জের নোবেল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765