শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেন সালমারা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে বাগড়া হয়ে দাঁড়ায় বৃষ্টি। রিজার্ভ ডের নিয়মানুযায়ী শনিবারের সেই ম্যাচটি হওয়ার কথা রোববার। কিন্তু সূচিতে বাংলাদেশের খেলার বিরতি শুধু আজ সোমবার। তাই বাংলাদেশ পাপুয়া নিউগিনির ম্যাচটি হবে আজ। এই ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশই মাঠে নামছে। নারী টি২০ বিশ্বকাপ বাছাইয়ে রোববার যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছে সালমার দল। প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র গুটিয়ে যায় মাত্র ৪৬ রানে। জবাবে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা।

স্কটল্যান্ডের লঞ্চল্যান্ডসের আরব্রোথ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি যুক্তরাষ্ট্রের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা। চন্দ্রশেখরের ১৫ রান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ১২ রানে নেন ৩ উইকেট।

দুটি করে উইকেট পান জাহানারা আলম ও খাদিজা তুল-কুবরা। একটি উইকেট নেন রিতু। বাকি দুই ব্যাটসম্যান রানআউট হন। হাতের নাগালে থাকা লক্ষ্য ছুঁতে বাংলাদেশের বেশিক্ষণ লাগেনি। দুই ওপেনার আয়েশা রহমান ও সানজিদা ইসলামের ব্যাটে দলের জয় নিশ্চিত হয়। তবে দু’জনই টানা দুই বলে আউট হয়ে যান। তখন জয় থেকে মাত্র ৫ রান দূরে ছিল বাংলাদেশ। সানজিদা ৩০ এবং আয়েশা ৮ রান করেন। নিগার সুলতানা (৫*) এবং রিতু মনি (১*) বাকি কাজটুকু সারেন।

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র :৪৬/১০;১৯.৫ ওভার (চন্দ্রশেখর ১৫, বাসকার ৮; নাহিদা ৩/১২, জাহানারা ২/৭, খাদিজা ২/১০)। বাংলাদেশ :৪৮/২; ৮.২ ওভার (সানজিদা ৩০, আয়েশা ৮; রামাউতার ২/৯)। ফল :বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা:নাহিদা আক্তার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765