শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি জয়দেব চক্রবর্তী।

যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, বা‌গেরহাট-২ আস‌নের বিএন‌পি ম‌নোনিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,  জেলা শিক্ষা কর্মকর্তা মোহঃ সাদেকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমেদ, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি আসাবউদ্দৌলা জুয়েল, , বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765