শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ম্যাচ ফিক্সিং: দুই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ আইসিসি’র

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে হংকং জাতীয় দলের দুই ক্রিকেটারকে আজীবন বহিষ্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এছাড়াও আইসিসি অপর এক ক্রিকেটারকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে।

সোমবার ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় ইরফান আহমেদ ও তার ভাই নাদিম আহমেদকে আজীবন বহিষ্কার করে আইসিসি। একই সঙ্গে হাসিব আমজাদকে সব ধরনের ক্রিকেটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
অভিযুক্ত তিন ক্রিকেটারকে গেল বছরের অক্টোবরে ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করে তদন্ত শুরু করে আইসিসি। তাতে বেরিয়ে আসে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন তারা।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) মহাব্যবস্থাপক আলেক্স মার্শাল বলেন, ফিক্সিংয়ের অভিযোগে তদন্তটি অনেক লম্বা ও জটিল ছিল। অবশেষে প্রমাণ হাতে এসেছে। তারা আন্তর্জাতিক ম্যাচকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। ম্যাচ ফিক্সাররা উচ্চপর্যায়ের খেলা পাতাতে না পেরে মধ্যম স্তরের ম্যাচে চেষ্টা করে। তাদেরই পাতা ফাঁদে পা দিয়েছে হংকংয়ের তিন ক্রিকেটার

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765