বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন তোরসা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ নির্বাচিত হলেন রাফাহ নানজীবা তোরসা। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তার মাথায় মুকুট পরিয়ে দেন গেল বারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।
টানা তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতা। চলতি বছর এতে ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী প্রতিযোগিতায় নিবন্ধন করেন। এখান থেকে বেশ কয়েকটি ধাপে প্রাথমিকভাবে বিজয়ী নির্ধারণ করা হলো।

প্রতিযোগিতায় প্রধান তিন বিচার ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন রাফাহ নানজীবা তোরসা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765