বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নিবন্ধনপর্ব শুরু

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

সুন্দরী খোঁজার প্রতিযোগিতামূলক আসর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনপর্ব শুরু হয়েছে।

আগামী ৮ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নিবন্ধন করার সুযোগ পাবেন।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিবন্ধন পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট।

সেখানে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র সৌন্দর্য খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও নিয়োজিত করবে নিজেকে।

কয়েকটি এপিসোডে বিভক্ত করা হবে এবারে প্রতিযোগিতা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর সরাসরি গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর বিশ্বমঞ্চে অংশগ্রহণে করবেন।

এবারের প্রতিযোগিতায় বিচারক পদে কারা থাকবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আন্তর্জাতিক সব শর্ত মেনেই বাংলাদেশে এ আয়োজন পরিচালিত হবে জানিয়ে আয়োজকরা যে সতর্কবার্তা দেন, কোনো ধরনের তথ্য গোপন করে নিবন্ধন করা করা যাবে না। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কেবল প্রতিযোগিতায় প্রার্থী হিসেবে যোগ্যতা পাবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765