শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মা হলেন চিত্রনায়িকা রোমানা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

সুখবর দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা রোমানা খান। কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে ফুটফুটে সন্তানের জন্ম দেন রোমানা।

মা-মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন রোমানার স্বামী এলান রহমান। তিনি পরিবারের নতুন সদস্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

রোমানা-এলানের মেয়ের নাম রাখা হয়েছে। নাম আভাঙ্কা রহমান।

কিছুদিন আগে অন্ত:সত্ত্বা হওয়ার খবর দেন রোমানা। তার একটি ছবিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

২০১৫ সালে রোমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। এটি রোমানার তৃতীয় বিয়ে, এলিনের দ্বিতীয় বিয়ে।

উল্লেখ্য, রোমানা মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। পরে নাট্যাঙ্গন থেকে চিত্রজগতে আগ্রহী হন রোমানা। অভিনয় করেন বেশ কয়েকটি ছবিতে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ২০১৪ সালে অভিনয় করেন ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে। এরপর তাকে আর সিনেমা কিংবা নাটকে অভিনয় করতে দেখা যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765