বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘মাসুদ রানা’ প্রসঙ্গে যা বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র খোঁজে গত ২ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয়েছে রিয়েলিটি শো। ‘কে হবে মাসুদ রানা’ নামের এ শোয়ের বাছাই কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন। অনুষ্ঠানের একাধিক ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

প্রসঙ্গ মাসুদ রানা:
আমি কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। শুরুটা করছি প্রশ্ন দিয়েই।
আমি বিশ্বাস করি আমার ভক্ত ও বন্ধুরা অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ। আপনাদের কি মনে হয়, ক্যামেরার সামনে থাকা মানুষগুলোর ব্যক্তিগত অভিমত দেওয়ার জায়গা কি খুব থাকে এসব বিচারকার্যে? কিংবা বিচারকদের ব্যক্তিগত ছবি মাসুদ রানা?
শুরু থেকেই আমরা জেনেছি এটি বিগ বাজেটের একটি চলচ্চিত্র। যার বাজেট নাকি ৮৩ কোটি টাকা! যেখানে দুই কোটিতে আমরা একটি ছবি নির্মাণ করি, সেখানে এর বাজেট ৮৩ কোটি!
এত টাকার লগ্নির কারণ ডিটেইল কাজ করছে তারা। এই যে বিচারকাজ, গ্রুমিং সবই হচ্ছে বিস্তারিত। এখন আপনার কি মনে হয়, যারা ৮৩ কোটি টাকা বিনিয়োগ করছেন, তারা হুট করেই দু’একজনকে ধরে এনে বিচারকের আসনে বসিয়ে দেবেন? নিশ্চয়ই নয়।
অনুষ্ঠানে বিচারকরা যা-তা করে চলে যাবেন, আর তারা কোটি কোটি টাকা ঢেলে দেবেন? নিশ্চয়ই নয়!
বা এই যে এত টাকার একটি অনুষ্ঠানে এটা কি অনুষ্ঠান প্রযোজক, পরিচালক, কুশলীরা ছাড়া শুধু বিচারকরাই ডিরেকশন দিয়ে, নিজেরা সংলাপ বলে অনুষ্ঠান শেষ করছেন? আপনার কী মনে হয়?

ভেবে দেখুন, অডিশনে আশা যুবকদের অপমান করার জন্য আপনারা ক্ষুব্ধ। আর সেটা প্রতিবাদ করতে আপনারা কী করছেন। আপনারাও বিচারকদের চরম অপমান করে তার প্রতিবাদ করছেন। পার্থক্যটা কোথায় রাখলেন?
শুধু বলি গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যা ঘটেছে তা অবর্ণনীয়! ফেসবুকে হুমকি গালি-গালাজসহ আমার নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। একজন মেয়ের জন্য এর ফল কতটা ভয়ঙ্কর তা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারবেন!

ব্যক্তিগত আক্রমণ যদি অন্য কেউ করে, সেটাও কি আমার দায়ভার?
এখন আমার বিচার বিশ্লেষণের পুরোটা দেখতে পারেন। আমার প্রশ্নগুলো দেখতে পারেন। মাসুদ রানা কেমন, সেই লুকের কথা উপন্যাসে আছে। লম্বা, গড়ন, লুক-সবই উল্লেখ করা। সুতরাং অনুষ্ঠানের পরিচালকরা যে যে ক্রাইটেরিয়ায় কথা বলতে বলেছেন আমি সেগুলো নিয়ে কথা বলেছি। অভিনয় জানে কিনা কিংবা পূর্ব অভিজ্ঞতার কথা জানতে চেয়েছি, আমি মাসুদ রানার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি।

অন্যরা কিভাবে ভাবেন, জানি না। কিন্তু আমার সামনে যে ছেলেটি অডিশন দিতে এসেছে, তাকে আমি অসম্মান করিনি। প্রথমত ধরেই নিয়েছি, যেহেতু তার স্বপ্ন অভিনয়, সেহেতু সে আমার ভবিষ্যত কলিগ কিংবা দর্শক বা ভক্তও হতে পারে (আবার নাও হতে পারে) বা আমাকে চেনেন।

যদি কেউ তাদের মধ্যে আমার ভক্তও হয়ে থাকেন, আমি চাইনি অভিনয় জগতের মানুষ হিসেবে আমার প্রতি তার ক্ষোভ জন্মাক, বা অশ্রদ্ধা জন্মাক। বিষয়টি আমি এভাবে ভাবি, যারা আমার সামনে এসেছেন, তাদের ভালোবাসার জন্যই আমি হয়তো অভিনেত্রী হয়ে বিচারকের আসনে বসতে পেরেছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765