বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মালিঙ্গার বিদায়ী ম্যাচে টাইগারদের হার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

অবসরের ঘোষণা দেয়া মালিঙ্গার বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে ৯১ রানের বড় ব্যবধানে।

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেটিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ৩১৫ রানের। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। এমন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ায় চেষ্টা করেছিলেন মুশফিকুর রহীম আর সাব্বির রহমান। এই জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে যা একটু লড়েছে টাইগাররা। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

পঞ্চম উইকেটে সাব্বির-মুশফিক যোগ করেন ১১১ রান। তবে ফিফটি করার পর সাব্বির। ৫৬ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ধনঞ্জয়াকে তুলে মারতে গিয়ে আউট হন।

এরপর মোসাদ্দেক (১২), মেহেদী মিরাজরা (২) দ্রুতই সাজঘরে ফেরেন। দলীয় ১৯৯ রানের মাথায় মুশফিকও তাদের সঙ্গী হলে পরাজয়টা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের। ৮৬ বলে ৫ বাউন্ডারিতে মুশফিক ৬৭ রান করে নুয়ান প্রদীপের শিকার হন।

১৪ বলে ১৮ করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মোস্তাফিজ। তাতে সফরকারীদের ইনিংস ৪১.৪ ওভারেই গুটিয়ে যায় ২২৩ রানে।

শ্রীলংকার হয়ে বিদায় বেলায় ৩ উইকেট নেন মালিঙ্গা। নুয়ান প্রদীপও নেন ৩ উইকেট।

এর আগে সফরকারী দলের লাগামহীন বোলিং আর বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে পেরেরার ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৪ রান তুলে শ্রীলঙ্কা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765