বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মারিয়া নূরকে নিয়ে ইমরান

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

জীবনে চলার পথে প্রিয় মানুষের ইচ্ছের মুল্য দিতে হয়। তা না হলেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। হয়তো ছোটখাটো ভুলে চিরজীবনের জন্য হারাতে হয় প্রিয়জনকে। কিন্তু যাদি এমন হয়, হারিয়া যাওয়া প্রিয়জনকে কয়েক ঘন্টার জন্য ফিরে পায় তার প্রিয় মানুষ। তাহলে মনেহয় তাকে ঘিরেই থাকতে ইচ্ছে করে অনন্তকাল।

জনপ্রিয় গায়ক ইমরান এবার উপহার দিচ্ছেন তার নতুন মিউজিক ভিডিও ‘শুধু তোমায় ঘিরে’। শরীফ আল দ্বিন এর কাব্য কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজনে আছেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

চলমান মিউজিক ভিডিওর উজানে হেঁটে  সম্পূর্ণ ভিন্নরূপে গানটির ভিডিওর গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে ইমরানের সাথে মডেল হয়েছেন  টিভিমুখ মারিয়া নূর। প্রথমবার কোন মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।

ইমরান জানান, মারিয়া নূরের উপস্থাপনা আমাকে বরাবরই মুগ্ধ করে। তিনি  আমার পছন্দের মানুষ। উপস্থাপনায়ই নিতয়মিত তিনি । তবে ইচ্ছা ছিল তাঁকে নিয়ে কাজ করার। সাধারণত গানের ভিডিওতে তিনি কাজ করেন না। আমার প্রস্তাবে কাজটি করেছেন। এটি আমার জন্য সম্মানের।  দর্শক-শ্রোতাদের জন্য  গানটিতে অবশ্যই নতুন কিছু অপেক্ষা করছে।

প্রথমবার গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে মারিয়া নূর বলেন, ‘আমি ইমরানের গানের একজন শ্রোতা। মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব অনেক আগে থেকেই পেয়ে আসছি। কিন্তু করা হয়নি। ভিকি জাহেদ যখন গান এবং ভিডিওর গল্পটি শোনালেন না করতে পারলাম না। কেন না করতে পারলাম না,  গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শক অবশ্যই বুঝতে পারবেন।

ধ্রুব মিউজিক স্টেশন  জানায় আগামী ২৯ আগস্ট , বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘শুধু তোমায় ঘিরে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট , জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765