বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মাইগ্রেনের যন্ত্রণা দূর করবে যে দুই পানীয়

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

অনেকেরই মাইগ্রেনের সমস্যা আছে। মাইগ্রেনের মাথাব্যথা একবার শুরু হলে সহজে যেতে চায় না। যন্ত্রণার তীব্রতা অনুযায়ী কখনও কখনও এই ব্যথা ২ থেকে ৩ দিন পর্যন্ত স্থায়ী হয়। সবসময় ওষুধ খেয়েই এই ব্যথা দূর করতে হবে এমন কোনও কথা নেই। কখনও কখনও ঘরোয়া উপায়েও মাইগ্রেনের ব্যথা দূর করতে পারেন।যাদের ঘন ঘন মাইগ্রেনজনিত মাথাব্যথা হয় তারা ঘরোয়া পদ্ধতি দুই ধরনের পানীয় তৈরি করে খেতে পারেন। এসব পানীয় আপনাকে মাইগ্রেনের যন্ত্রণা নিরাময়ে সাহায্য করবে। যেমন-

১. ব্রকলি, গাজর ও আপেলের পানীয়

উপকরণঃ ছোট আকারের ব্রকলির ৮ ভাগের ১ ভাগ, ২ টি মাঝারি আকারের গাজর ,১ টি আপেল

পদ্ধতিঃ ব্রকলি, আপেল ও গাজর ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ডারে দিন। এবার এতে সামান্য পানি দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। মিহি ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন।এবার এতে ১ চিমচি লবণ ও ১ চিমটি বিট লবণ মেশান।এই পানীয়টি পান করলে মাইগ্রেনের ব্যথা দ্রুত নিরাময় হবে।

২. লেবুর রস, মধু ও আপেল সিডার ভিনেগারের পানীয়

উপকরণঃ ২ চা চামচ আপেল সিডার ভিনেগার, ১ গ্লাস পানি, ১ চা চামচ মধু ,১ চা চামচ লেবুর রস

পদ্ধতিঃ ১ গ্লাস পানিতে আপেল সিডার ভিনেগার ভালো করে মিশিয়ে নিন। ভিনেগার মিশে গেলে তাতে মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় মাইগ্রেনের ব্যথা শুরু হলে দিনে ২ থেকে ৩ বার পান করুন। উপকার পাবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765