রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ছক্কার রেকর্ড!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

বিশাখাপত্মনমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ভারত ও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। এদিন টেস্ট ক্রিকেটের নির্দিষ্ট এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়ে এ দু’টি দল।

দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারের দ্বিতীয় বলটিতে রবীন্দ্র জাদেজাকে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকান ড্যান পেইডট। এতেই এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড হয়।
এরপর আরও একটি ছক্কা। ইনিংসের ৬১তম ওভারে সেই রবীন্দ্র জাদেজাকে আবারও ছক্কা হাঁকালেন কাগিসো রাবাদা। ছক্কার রেকর্ডটা আরও একটু বড় হলো।

এক টেস্টে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ৩৫টি। ২০১৪ সালে শারজায় পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচে এতগুলো ছক্কা মেরেছিল দু’দেশের ব্যাটসম্যানরা।

এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলো ভারত এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ড্যান পেইডটের ছক্কা দিয়ে পুরনো রেকর্ড ভেঙে ৩৬তম ছক্কা হয়েছিল বিশাখাপত্মনমে। রাবাদার ছক্কা দিয়ে হলো, ৩৭ ছক্কার মার। এর মধ্যে রোহিত শর্মা দুই ইনিংসে একাই মেরেছেন ১৩টি ছক্কা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765