বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ভারতের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যক্ত। শেষ ম্যাচটা তাই ছিল সিরিজ নির্ধারনী। কিন্তু সেখানে ভারতের নারী ‘এ’ দলের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। তাদের বিপক্ষে ৩০ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (১৪ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান তুলে ভারত। সর্বোচ্চ ২৮ রান আসে তেজাল হাসাবনিসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা।

জবাব দিতে নেমে টপ-অর্ডারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮১ রান তুলতে পারে বাংলাদেশের মেয়েরা। মাত্র ৩৫ রানেই ৫ ব্যাটসম্যানকে হারানোর পর ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুন ও নুসরাত টুম্পা ৩০ রানের জুটি গড়েন। তবে আর কেউ তেমন প্রতিরোধ গড়তে না পারলে ম্যাচ হারে বাংলাদেশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765