শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

আসন্ন ভারত সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, স্পিনার আরাফাত সানি ও পেসার আল-আমিন হোসেন।

ইংল্যান্ড বিশ্বকাপের পর কলম্বোতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দুই মাসের ছুটি নেন তামিম ইকবাল। ছুটিতে থাকার কারণে ঘরের মাঠে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।

২০১৬ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি ডানহাতি আল আমিনের। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। সাড়ে তিন বছর বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো এই পেসারের।

আরাফাত সানীও সাড়ে তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি এই স্পিনার।

এছাড়া আফগান, জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাওয়া দুই তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম শেখকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বিপ্লবের অভিষেক হলেও নাঈম অভিষেকের অপেক্ষায় আছেন।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বরে নাগপুরে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফ উদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765