বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বড় বোন এসে দেখলেন ছোট ভাইয়ের নিথর দেহ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ধলাইর বুকে হারিয়ে গিয়েছিল লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হাসানুর রহমান আবীর। তিন দিন থেকে ডুবুরিরা চেষ্টা চালিয়েও খুঁজে পাচ্ছিলেন না তার মরদেহ। দুঃসংবাদ পেয়ে সুদুর যুক্তরাজ্য থেকে মঙ্গলবার দেশে ছুটে আসেন বড় বোন নীলা। তার আগমনের দিনই ধলাই নদীতে ভেসে ওঠে আবীরের লাশ। প্রাণচাঞ্চল্যে ভরা যে ছোট ভাইকে রেখে যুক্তরাজ্যে গিয়েছিলেন সেই ভাইয়ের নিথর দেহটাই দেশে ফিরে দেখলেন তিনি।

হাসানুর রহমান আবীর সিলেট নগরীর খাসদবীর সৈয়দ মুগনী এলাকার আবদুল মতিনের ছেলে।
রবিবার বন্ধুদের সাথে ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে গিয়েছিল আবীর। স্রোতের টানে সে হারিয়ে যায় ধলাই নদীতে। এরপর স্থানীয় লোকজন ও ডুবুরিরা অনেক চেষ্টা চালান। কিন্তু খোঁজ মিলেনি আবীরের।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় এক মাঝি ধলাই নদীর ব্যাংকার এলাকায় একটি লাশ ভাসতে দেখে খবর দেন পুলিশে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রাত ১০টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করে।

লাশের সন্ধান দেয়া মাঝি কালা মিয়া জানান, সন্ধ্যার সময় তিনি সাদাপাথর থেকে পর্যটক নিয়ে ফেরার সময় ব্যাংকার এলাকার পাশ্বববর্তী কালিডহর এলাকার একটি লাশ ভাসতে দেখে ঘাটে এসে লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা লাশটি তীরে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এদিকে, ছোট ভাইয়ের দুঃসংবাদ পেয়ে বড় বোন নীলা দেশে ছুটে আসতে পারলেও সাতসমুদ্রের ওপারে কাঁদছেন আরেক বোন নিশা। পাসপোর্ট জটিলতায় তিনি ফিরতে পারেননি দেশে। সপ্তাহখানেক পর তার দেশে ফেরার কথা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765