বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ব্ল্যাকমেইল করে দেড় মাস ধর্ষণ, অভিযুক্তকে ডেকে নিয়ে গিয়ে খুন করল দশম শ্রেণির ছাত্রী!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২
মায়ের সামনে থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা

তার প্রেমের সম্পর্ক জেনে ফেলেছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে। বাড়ির লোককে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে তিনি দেড় মাস ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ। শুধু তাই-ই নয়, অভিযুক্ত তাঁর বন্ধুদেরও ডেকে এনে কিশোরীকে তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এর পর এক দিন পঞ্চায়েত প্রধানের ছেলেকে একটি নির্জন মাঠে ডেকে নিয়ে গিয়ে খুন করে কিশোরী। ঘটনাটি রাজস্থানের অলওয়ারের।

 

পুলিশ জানিয়েছে, ১৮ মে পঞ্চায়েত প্রধান ধনীরাম যাদবের ছেলে বিক্রম যাদবের দেহ উদ্ধার হয় মাঠ থেকে। নেশাগ্রস্ত ছিলেন বিক্রম। বাড়ির লোকেরা ভেবেছিলেন, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বিক্রমের। তাঁর অন্ত্যেষ্টির ব্যবস্থা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে বাড়ির লোকেরা খেয়াল করেন, বিক্রমের গলায় আঘাতের চিহ্ন। তখনই তাঁদের সন্দেহ হয়, বিক্রমের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে খুন করা হয়েছে।

 

এর পরই পুলিশে খবর দেন বিক্রমের পরিবারের লোকেরা। পুলিশ খুনের একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। কিন্তু কিছুতেই রহস্যের কিনারা করতে পারছিল না পুলিশ। ঘটনাস্থল থেকে মাটির নীচে চাপা পড়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করেন তদন্তকারীরা। সেই মোবাইলের সূত্র ধরেই ওই কিশোরীর খোঁজ পান তাঁরা।

 

পুলিশ জানিয়েছে, মোবাইলটি বিক্রমের। মোবাইলের মধ্যে একটি কথোপকথনের রেকর্ডিং উদ্ধার হয়। সেই কথোপকথন ওই কিশোরী এবং তার প্রেমিকের। এই সূত্র ধরেই খুনের কিনারা করেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, কিশোরী প্রায়ই জল আনতে যেত বিক্রমদের বাড়িতে। এক দিন কিশোরী বিক্রমের মোবাইল চায় ফোন করার জন্য। মোবাইলে অটো রেকর্ডিং মোড অন করে রেখেছিলেন বিক্রম। কিশোরী তার প্রেমিকের সঙ্গে কথা শেষে ফোনটি বিক্রমকে ফেরত দিয়ে দেয়। রেকর্ডিং থেকে বিক্রম কিশোরীর সম্পর্কের কথা জানতে পারে। তার পর থেকেই কিশোরীকে ব্ল্যাকমেল করা শুরু করে। এ ভাবে দেড় মাস ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি তাঁর বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ দিতে শুরু করলে প্রতিবাদ করে কিশোরী। কিন্তু তার পরেও জোরাজুরি করছিলেন বিক্রম। শেষমেশ এক দিন বিক্রমকে মাঠে ডেকে খুন করে কিশোরী। সে সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বিক্রম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765