বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ব্যাংকে রাখা আমানতে সুদ বেঁধে দেওয়ার প্রস্তাব

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

দীর্ঘদিন পর ব্যাংক খাতে সুদহার কিছুটা বৃদ্ধির সঙ্গে আমানত বৃদ্ধি গতি না পেতেই ঋণের সুদ এক অঙ্কে নামানোর অজুহাতে সেখানেও ক্যাপ (সুদের সর্বোচ্চ সীমা) বসানোর চিন্তা করা হচ্ছে। পিপলস লিজিংয়ের অবসায়নের (বন্ধ করে দেওয়া) সিদ্ধান্তে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতেও অনাস্থা তৈরি হয়েছে। ভালো ও মৌল ভিত্তির শেয়ারের অভাবে দুর্দিন চলছে পুঁজিবাজারেও। এভাবে দিন দিন সাধারণ মানুষের সঞ্চয় তথা বিনিয়োগের জায়গা সংকুচিত হয়ে আসছে।

দীর্ঘদিন ধরেই আমানতের সুদহার নিম্নমুখী ছিল। এতে ব্যাংকে টাকা রাখা কমিয়ে দিয়েছে মানুষ। ২০১৮ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত বার্ষিক আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তবে ঋণের সুদহার এক অঙ্কে নামাতে সব ধরনের আমানতের সুদহার ৬ শতাংশে বেঁধে (ক্যাপ) দেওয়ার প্রস্তাব করেছেন বেসরকারি ব্যাংকের মালিকরা।

সাম্প্রতিক সময়ে মানুষের নিরাপদ বিনিয়োগের উৎস সঞ্চয়পত্র কেনার নিয়মে কড়াকড়িসহ উৎস কর বৃদ্ধি করা হয়েছে। এতে সঞ্চয়ের সবচেয়ে বড় এই খাতে বিক্রিও কমে গেছে আশঙ্কাজনকভাবে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে মাত্র দুই হাজার ১৬০ কোটি টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩৩ শতাংশ কম। ২০১৮ সালের জুলাই মাসে পাঁচ হাজার ৩৬ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765