বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বৃষ্টিতে ফাইনালও পরিত্যক্ত হলে কী হবে?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

চার বছর পর ঘুরে আসা ক্রিকেট বিশ্বকাপের শুরু থেকেই বাগড়া দিয়ে আসছিল বৃষ্টি। গ্রুপ পর্বের দিকে বৃষ্টিতে কয়েকটি ম্যাচ তো পন্ডই হয়। এর পর খানিক বিরতি দিয়ে গতকাল সেমিফাইনালের প্রথম ম্যাচেই আবার বৃষ্টির হানা।

বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বেশি, ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবার। এছাড়াও বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ডি/এল মেথডে শেষ করতে হয়েছিল ওই ম্যাচগুলো।

মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। সে ম্যাচেও হামলে পড়েছে বৃষ্টি।

ইংল্যান্ডের আকাশ বলছে, বিশ্বকাপের দুই সেমিফাইনালের দিনতো বটেই, দুই ম্যাচের রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

গতকাল ওল্ড ট্র্যাফার্ডে নিউজিল্যান্ডকে ম্যাচ শেষ করতে দেয়নি বৃষ্টি। ইনিংসের ৪৬.১ ওভারের বৃষ্টির দাপটে আর একটি বলও গড়ায়নি।

আগামীকাল রিজার্ভ ডে ঠিক যেখানে থেমেছে কিউইরা সেখান থেকে শুরু করবে তারা।

এবার আশংকা জেগেছে কোনো মতে রিজার্ভ ডের কল্যাণে সেমিফাইনাল পার করা যাবে হয়তো কিন্তু ফাইনালেও যদি এমন ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় মাঠ তবে?

এর পর ফাইনালের জন্য বরাদ্দ রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি মাঠে বল না গড়াতে দেয় তবে? কোন দলের কাছে শিরোপা যাবে? অর্থাৎ চ্যাম্পিয়ন ধরা হবে কাকে?

ক্রিকেটপ্রেমীদের এসব প্রশ্নে মুখরিত এখন আইসিসির পেজ।

এ বিষয়ে অবশ্যই আইসিসির নিয় তৈরি করেই রেখেছে।

প্রথম দিকে গ্রুপ পর্বের ম্যাচগুলোয় বৃষ্টির কারণে পণ্ড হলে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে সংশ্লিষ্ট দুই দলকে। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

তবে বৃষ্টির কারণে যদি সেমিফাইনালের রিজার্ভ ডেও ভেস্তে যায় তবে!

আইসিসির নিয়ম অনুসায়ী, সেমিফাইনালের কোনো ম্যাচ পুরোপুরি বৃষ্টিতে ভেসে গেলে প্রথম পর্বের পয়েন্ট টেবিলকে ধরে ফাইনালিস্ট নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে প্রথম পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলই পৌঁছে যাবে ফাইনালে।

কিন্তু বৃষ্টির কারণে যদি ফাইনালই পণ্ড হয় তবে?

আইসিসি কোনো দলকেই অখুশি রাখবে না। দুই ফাইনালিস্টের মাঝে হবে শিরোপা ভাগাভাগি। অর্থাৎ আইসিসির নিয়মানুসারে প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা যাবে যৌথ চ্যাম্পিয়ন।

সে হিসাবে বিশ্বকাপে লেখা হবে নতুন ইতিহাস। এর আগের ১১টি বিশ্বকাপের একক চ্যাম্পিয়নের ইতিহাসকে ভেঙে যৌথ চ্যাম্পিয়নের ইতিহাস লিখবে বৃষ্টি ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765