শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বিরতিটা বেশি বড় হয়ে গেল: সুজানা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯
সুজানা জাফর-suzana zafar-rtvonline

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শত ব্যস্ততার মাঝেও সুজানার মন পড়ে থাকে অভিনয়ে।

সুজানার ভক্তদের জন্য সুখবর হলো এবারের ঈদে দুই বছরের বিরতি ভেঙে টেলিছবিতে দেখা যাবে তাকে। ‘থাকো মেঘ হয়ে’টেলিছবিতে তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে সুজানা জাফর আরটিভি অনলাইনকে বলেন, আমি আসলে‘সুজানাস ক্লোজেট’ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম অভিনয়ে সময় কম দেবো। তারপর এদিকে ব্যস্ততা বাড়তেই থাকে। ফলে এই বিরতি। তবে মাঝে মাঝে কাজ করা হলেও এবারের বিরতিটা বেশিই বড় হয়ে গেল। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন, কেমন লাগছে? জবাবে সুজানা বলেন, শুটিং শুরু আগে ভাবছিলাম বিষয়টি। এতদিন পর কাজ করতে যাচ্ছি, কেমন হবে। তবে শুটিং সেটে এসে মোটেও মনে হচ্ছে না এতটা দিন বিরতিতে ছিলাম। খুব ভালো লাগছে কাজটি করতে।

শনিবার রাতে ‘থাকো মেঘ হয়ে’র শুটিং সেট থেকেই আরটিভি অনলাইনের এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছিলেন সুজানা। এর মাঝেই মুঠোফোনের ওপাশ থেকে ডাক শোনা যায় পরিচালকের। শট রেডি। সুজানাও বিনয়ের সঙ্গে বিদায় জানান। ‘থাকো মেঘ হয়ে’ টেলিছবিটি আসছে ঈদে আরটিভির ঈদ অনুষ্ঠানমালার বিশেষ আয়োজনে প্রচার হবার কথা রয়েছে। উল্লেখ্য, বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের হাত ধরে মিডিয়ায় কাজ শুরু সুজানার। তার নির্মিত সানক্রেস্ট-এর বিজ্ঞাপনে প্রথম মডেল হন সুজানা। এ বিজ্ঞাপনের ‘যদি বন্ধু হও হাতটা বাড়াও’জিঙ্গেলটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়ে পেয়েছেন জনপ্রিয়তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765