শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাড়ল ম্যাচ ফি; বিমান ভাড়া, এসি বাস পাবেন ঘরোয়া ক্রিকেটাররা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলদেশি ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে তোলপাড় শুরু হয়েছিল ক্রিকেট দুনিয়ায়। তিন দিনের এই ধর্মঘট ছিল ১৩ দফা দাবিতে। শেষে বিসিবি সব দাবি মেনে নিলে ক্রিকেটাররা মাঠে ফিরেন। সেই আন্দোলনের সুফল মিলতে শুরু করেছে এখন। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি এক লাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে বৃদ্ধি করা হয়েছে আনুসাঙ্গিক বেশ কিছু সুবিধা।

ক্রিকেটের এই উত্থানের সময়ে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের যে নামেমাত্র বেতন দিত, তা নিয়ে গণমাধ্যমেও সমালোচনা হয়েছে। অবশেষে আজ সোমবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জাতীয় লিগের দুই স্তরেই বেতন ভাতা বাড়ানো হচ্ছে। এবং সেটা দাবির শর্ত মেনেই এই জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই প্রযোজ্য হবে। আপাতত চার দিনের ম্যাচের জন্য এক লাখ টাকা দেওয়া না হলেও সেটা ৭১ থেকে শতভাগ বাড়ানো হচ্ছে। দ্বিতীয় স্তরের ম্যাচ ফি ২৫ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। আর প্রথম স্তরের বেতন ৩৫ হাজার থেকে ৭১ ভাগ বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে।

১১ দফা দাবির মধ্যে আরও ছিল, ঘরোয়া ম্যাচে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে ক্রিকেটারদের বিমান ভাড়া দেওয়ার জন্য। যেসব ভেন্যুতে বিমানে যাওয়া সম্ভব, সেসব স্থানে আকাশ পথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর যে ভেন্যুতে আকাশ পথে যাওয়া সম্ভব নয়, সেখানে আড়াই হাজারের জায়গায় সাড়ে তিন হাজার টাকা ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। দৈনিক ভাতাও দেড় হাজার থেকে আড়াই হাজার করা হয়েছে। ম্যাচের দিনের খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ভেন্যু থেকে হোটেলে যাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও করা হবে এখন থেকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765