শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাথটাবের ছবি ইনস্টাগ্রামে দিলেন নেহা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় নেহা কক্কর। ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ২৬ মিলিয়ন। তাঁর যেকোনো ছবি বা ভিডিও প্রকাশমাত্রই ভাইরাল। এবারও তাই হলো। ইনস্টাগ্রামে আজ একাধিক ছবি পোস্ট করেছেন নেহা কক্কর। সেখানেও তাঁর স্টাইল নজরকাড়া। ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণে গেছেন নেহা। সেখানেই ফটোশুট করেছেন। বাথটাবে পোজ দিয়েছেন হালের এ সেনসেশন।

‘ও সাকি সাকি’ শিল্পী পরেছেন নীল পোশাক। বাথটাবে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। হালকা মেকআপে দারুণ লাগছে নেহাকে। তিনটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে নেহা লিখেছেন, ‘উড়ছি।’

ছবি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ লাখ ছাড়িয়ে গেছে লাইক-সংখ্যা। চলছে প্রশংসাসূচক মন্তব্য। এক ভক্ত লিখেছেন, ‘ও আমার রানি, ২৬ মিলিয়ন ভক্তের হৃদয়, যা অর্জন করেছ আজতক, সব কিছুর জন্যই তোমাকে অভিনন্দন। সব রেকর্ড ভেঙে চলেছ তুমি, আর তোমার রূপ নিয়ে কী-ই বা বলার আছে!’

‘ইন্ডিয়ান আইডল’ ভারতের ছোটপর্দায় গানভিত্তিক অন্যতম পুরোনো ও জনপ্রিয় রিয়েলিটি শো। ১০টি মৌসুম সফলভাবে শেষ করার পর নির্মাতারা ১১তম মৌসুম শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছেন। একদল প্রতিভাবান গায়ক ও বিচারকের দল নিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

এবারের আসরেও বিচারকের আসনে থাকছেন নেহা কক্কর। এর আগে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, এবার নেহার স্থলাভিষিক্ত হবেন নীতি মোহন। কিন্তু কয়েক দিন আগে নেহা এ সংবাদকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন।

বলিউডে এখন তুমুল জনপ্রিয় ৩০ বছরের নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘সরি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765