বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে হাঁসের খোপ থেকে একমণ ওজনের অজগর উদ্ধার

মাহফুজুর রহমান বাপ্পী, শরণখোলা (বাগেরহাট)
  • প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০১৯

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সোনাতলা গ্রামের রুহুল আমিন মুন্সীর বাড়ির হাঁসের খোপ থেকে প্রায় এক মণ ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ১৫ ফুট লম্বা এবং দেড় ফুট মোটা অজগরটি উদ্ধার করা হয়। সাপটি হাসের খোপে ঢুকে খেয়ে ফেলে দুটি পাতিহাস। পরে তৃতীয়টি গ্রাসের চেষ্টা করে। এরই মধ্যে ধরা পড়ে যায় অজগরটি। সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগারটিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রæপের সদস্যরা (সিপিজি) সাপটি উদ্ধারকরে বন বিভাগের হাতে তুলে দেয়। এদিন বিকালে দিকে পুর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ২৪ নম্বর কম্পার্টমেন্টের ভোলা ফরেস্ট ক্যাম্পের বনে অজগরটিঅবমুক্ত করা হয়।
ভোলা সিপিজি’র টিম লিডার মো.খলিল জমাদ্দার ও ভিটিআরটি’র টিম লিডার জাহাঙ্গীর হোসেন হিরু বলেন, সকালে মোবাইল ফোনে উত্তর সোনাতলা গ্রামের রুহুল আমিন মুন্সী অজগরে হাঁস খাওয়ার খবর জানান। খবর পেয়ে দ্রুত ওই বাড়িতে গিয়ে হাঁসের খোপে তৃতীয় হাসটি খাওয়ার চেষ্টাকালে অজগরটিকে কৌশলে ধরে ফেলি। পরে সেটি ভোলা ক্যাম্পের বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, অজগরটির ওজন প্রায় এক মণ। ১৫ ফুট লম্বা এবং দেড় ফুট মোটা। পরে সাপটি ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মোল্লার নেতৃত্বে ২৪ নম্বর কম্পাটমেন্টর বনে অবমুক্ত করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765