শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটে মানব পাচার (শিশু) প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা পর্যায়ে ক্ষুদ্র ঋন সেবা প্রদানকারী সংগঠনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ইনসিডিন বাংলাদেশ আয়োজনে উদয়ন বাংলাদেশের সহয়োগীতায় মঙ্গলবার দুপুরে শহরের খারদ্বার উদয়ন বাংলাদেশ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মানবপাচার বিষয়ে গবেষনা মুলক প্রতিবেদন উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম।

উদয়ন বাংলাদেশের উপদেষ্টা শংকর কুমার দাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় মানব পাচার প্রতিরোধে সর্বমহলে সচেতনতা বাড়ানো, প্রচলিত আইনের যথাযত প্রযোগ, স্বল্প সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করাস নানা পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের রিপোর্টার আজাদুল হক, সময় টেলিভিশনের এম আলী আকবর টুটুল, আরটিভির এস এম সামছুুর রহমান, ওয়াদা এনজিওর প্রধান নিলুফা আক্তার ইতি, সিএসএস এর মোনায়েম খান, ক্ষুদ্র ঋন কর্মসুচীর কাকলি সরকার, কামাল হোসেন, নন্দিতা পাল, আনন্দ মোহন বৈদ্য প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765