শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ মা রাবেয়া মল্লিক (৬০)খুন হয়েছে। রোববার সকালে বাগেরহাট শহরের পশ্চিম বাসাবাটি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের শরিরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘাতক ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৬) আটক করেছে। রাসেল মোল্লা শাজাহান মোল্লার ছেলে। শাজাহান মোল্লা খুলনায় বসবাস করেন। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসি জানান, নিহত রাবেয়া মল্লিকের প্রথম পক্ষের সন্তান রাসেল মোল্লা। ওই পক্ষের আরো ৩টি কন্যা সন্তার রয়েছে। তারা বিবাহিত। তাদের পিতার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে রাবেয়া মল্লিকের হারুনর রশিদ বুলু নামে একজনের সাথে বিয়ে হয়ে। দ্বিতীয় পক্ষের স্বামী মারা যাওয়ার পর পিতার বাড়িতে একমাত্র ছেলে রাসেল মোল্লাকে নিয়ে বসবাস করে আসছিলেন এই বৃদ্ধা। রাসেল ২০ বছর ধরে নেশাগ্রস্থ ছিল। ঘটনার দিন সকালে পাশের একটি দোকান থেকে চা এনে ছেলেকে খাওয়ার তিনি। এরপর এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, শহরের বাসাবাটি এলাকায় নেশাগ্রস্থ সন্তান রাসেল মাকে হত্যা করেছে। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথামিক ভাবে ধারণ করা হচ্ছে মোবাইল কিনে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছেলে মাকে হত্যা করেছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালণ মর্গে প্রেরণ করেছে।

ভিডিও দেখুন

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765