বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রী ছনিয়া আক্তার

বাগেরহাট সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছনিয়া আক্তার (১৬) নিখোঁজ হয়েছে। বুধবার সকালে বাসা থেকে বিদ্যালয়ের উদ্দ্যেশে বের হলেও বিকেলে সে বাড়িতে ফেরেনি। নিখোঁজ ছনিয়া আক্তার বাগেরহাট সহরের দশানী এলাকার আবুল কাসেমের বাড়ির ভাড়াটিয়া মোস্তফা খানের মেয়ে। তাদের মূল বাড়ি বরিশাল জেলার নলসিটি উপজেলার সুমিতপুর গ্রামে। এঘটনায় বুধবার রাতে ছনিয়া আক্তারের পিতা মোস্তফা খান বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

ছনিয়া আক্তারের মা মাহিনুর বেগম কান্না জড়িত কন্ঠে বুধবার রাত পৌনে এগারোটায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, তার মেয়েটি অনেক সরল সোজা। দুই সন্তানের মধ্যে মেয়েটি বড়। সে সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দ্যেশে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। তার পরনে নেভী ব্লু রং এর কমিজ ও সাদা সেলোয়ার রয়েছে।

আরো পড়ুন : ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765