রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার মাকে সাথে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে হাজির হয়েছেন থানায়। ছাত্রীর অভিযোগ, খণিরখন্ড গ্রামের দুলাল হাওলাদারের ছেলে ভ্যান শ্রমিক মুজাহিদ(২২) বিভিন্ন সময় প্রতিবেশী এ ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করেছে। ফলে মেয়েটি এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির মা হাছিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ সম্পর্কে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মুজাহিদ হাওলাদারকে আটক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, মেয়েটি ৫ম শ্রেণিতে থাকা অবস্থায়ই প্রথম ধর্ষিত হয়। ডেউয়াতলা কেসি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এ ছাত্রীটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765