বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

ছোটপর্দার পরিচিত মুখ সাবিলা নূর। বেশ কয়েক দিন ধরেই শুনা যাচ্ছিল এই অভিনেত্রীর বিয়ের গুঞ্জন। সেই গুঞ্জনই এবার সত্যি হতে চলল। সোমবার গণমাধ্যমে নিজেই জানালেন বিয়ের খবর।

জানা গেছে, সাবিলার হবু বর নেহাল সুনন্দ। তিনি পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। চাঁদপুরের ছেলে নেহাল বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহেরের একমাত্র ছেলে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন। দুই ভাইবোনের মধ্যে ছোট নেহাল।

অন্যদিকে সাবিলা চট্টগ্রামের মেয়ে। তার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সবার ছোট সাবিলা। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় তার। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। সবশেষ এই সম্পর্ক গড়াচ্ছে বিয়েতে।

সাবিলা বলেন, মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে ২৪ অক্টোবর হলুদ আর ২৫ অক্টোবর ঢাকায় বিয়ের অনুষ্ঠান করার। ২৭ অক্টোবর হবে বউভাত।

নেহালের বিষয়ে অভিনেত্রী বলেন, নেহাল মূলত আমার খুব ভালো বন্ধু। সে আমার কঠিন সময়েও পাশে ছিল। তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি। খুব ভালো লাগছে। ভক্তদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765