বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ফের বিয়ের পিঁড়িতে জুন মালিয়া!

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু টিভি সিরিজ এবং রিয়েলিটি শোতেও। তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

এখন শোনা যাচ্ছে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগামী ১ ডিসেম্বরে হতে চলছে জুন-সৌরভের বিয়ের অনুষ্ঠান।
জুন মালিয়া বলেন, ‘আগামী ১ ডিসেম্বর বিয়ে করছি। ছোটখাটো অনুষ্ঠান হবে।’ সৌরভের সঙ্গে জুনের সম্পর্ক দীর্ঘদিনের। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছেলে শিবেন্দ্র এবং মেয়ে শিবাঙ্গিনীকে নিজের হাতে বড় করে তোলেন জুন। দুই ছেলেমেয়েই শৈশব পেরিয়ে প্রায় যৌবনে। তাই এবার নিজের জন্য নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন জুন, জানাচ্ছে তার ঘনিষ্ঠ মহল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765