বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফলো অন এড়াল বাংলাদেশ

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৪২ রানের বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। নিজেদের তৃতীয় টেস্টে এসে স্বপ্নের মতো ব্যাটিং করেছে তারা। টেস্টে এক ইনিংসে তুলেছে নিজেদের সর্বোচ্চ রান। এরপর ব্যাটে নামা বাংলাদেশকে চেপে ধরেছে সফরকারীরা। প্রথম ওভারেই উইকেট তুলে নেয় তারা। স্কোরবোর্ডে তখন কোন রান জমা হয়নি। এরপর শতকের আগে তুলে নেয় পাঁচ উইকেট। পরে আরও এক উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৬২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে। ফলো অনের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচে ফলো অন এড়াতে লিড ২০০ রানের নিচে নিয়ে আসতে হয়। বাংলাদেশের ফলো অন এড়ানোর রান তাই ছিল ১৪৩ রান। তবে ফলো অন এড়ালেও অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় আছে বাংলাদেশ। তাইজুল ইসলাম ৩৭ রানে ব্যাট করছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন মুমিনুল। তার আগে ওপেনার সাদমান ইসলাম শূন্য রানে আফগান পেসার ইয়ামিন আহমেদজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

তিনে নেমে লিটন দাস করেন ৩৩ রান। সাদমানের সঙ্গে ওপেন করতে নামা সৌম্য সরকার ১৭ রানে ফিরেছেন। সাকিব আল হাসান আউট হয়েছেন ১১ রানে। তার পরে ক্রিজে আছে মুশফিকুর রহিম ডাক মারে। মাহমুদুল্লাহও উইকেটে দাঁড়াতে পারেনি। ক্রিজে আছেন মেহেদি মিরাজ ও মোসাদ্দেক হোসেন। রশিদ খান সাত উইকেটের চারটিই নিজের পকেটে ভরেছেন।

এর আগে আফগানিস্তানের হয়ে ১০২ রানের ইনিংস খেলেন রহমত শাহ। আসগর আফগান করেন ৯২ রান। রশিদ খান ৫১ রানের ইনিংস খেলে ফেরেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ৪১ রান করে আউট হন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট দখল করেছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। এছাড়া মেহেদি মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765