বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফর্মহীনতা চিরস্থায়ী নয়: তামিম

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয়ের আশা নিয়ে বুধবার মাঠে নামবে টাইগাররা। তামিম ইকবাল মনে করেন, শেষ ম্যাচটা জিতে দেশে ফিরতে পারলে তারা কিছুটা আত্মবিশ্বাস পাবে। জেতার সামর্থ্য আছে এই বিশ্বাস জাগবে ক্রিকেটারদের। দল খারাপ করলে সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত, মানছেন তামিম। কিন্তু দুই সিনিয়র তামিম-মাহমুদুল্লাহ ফর্মে নেই। তামিম বিশ্বাস করেন তারা ঘুরে দাঁড়াবেন। কারণ ফর্মহীনতা চিরস্থায়ী নয়।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত টাইগার অধিনায়ক তামিম বলেন, ‘প্রতিদিনই মনে হয় আজ ঠিক হয়ে যাবে। কিন্তু হচ্ছে না। আমি নিজেও সমস্যা খুঁজছি। আমার আউটের ধরণ একই রকম। আমি আশা রাখছি খারাপ সময় কাটিয়ে ফিরে আসবো। বিশ্বাস না রাখলে তো আর সম্ভব না।’

শ্রীলংকা ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশের চেয়ে ব্যালেন্স টিম তাদের। মুশফিকের মতে, তারা বেসিক ক্রিকেট খেলেই জিতছে। বাংলাদেশ সেটা পারছে না। তামিমও তাই মনে করেন। তবে তাদের টপ অর্ডার তুলনামূলক ব্যালান্স বলে মনে করছেন তামিম। আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা ভালো ক্রিকেট খেলছেন। বাংলাদেশের নতুন বলে আবার ভালো বোলিং হচ্ছে না। তামিম মনে করেন মিরাজ, মুস্তাফিজ কিংবা শফিউলদের এগিয়ে আসতে হবে। তারা বোলিংয়ে ভালো করলে কাজটা দলের জন্য সহজ হয়।

তামিম বলেন, ‘অধিনায়ক হিসেবে কেমন করছি সেটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দল কেমন খেলছে সেটাই গুরুত্বপূর্ণ। আর অধিনায়কের মূল্যায়ন কিংবা একজন খেলোয়াড়কে এক ম্যাচ দেখে বিচার করা কঠিন। দুই ম্যাচেই আমাদের বেশ কিছু ভুল হয়েছে। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিংয়ে কোথায় না কোথায় আমরা ভুল করেছি। শুধু একটা জায়গায় দোষ দেখছি না আমি।’

এছাড়া তামিম জানান, দেশের মানুষ দল জিতবে এই আশা নিয়ে খেলা দেখেন। দল ভালো না করলে দায় সিনিয়রদের নিতে হবে। আবার দলের খারাপ সময়ে সিনিয়রদের এগিয়ে আসতে হয়। তামিম মনে করেন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারার চার-পাঁচ বছর ধরে ভালো ক্রিকেট খেলছেন। অনেক রানও করেছেন। কিন্তু এখন সেটা হচ্ছে না। তারা শুধু খারাপ সময় কাটিয়ে উঠতে চেষ্টা করতে পারেন, ‘এমন সময় আসে যখন কিছুতেই কিছু হয় না। তবে একটা কথা বলবো, এই ফর্মহীনতা চিরস্থায়ী নয়।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765