বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি

ফকিরহাটে ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি বিতরণ

করোনার কারনে শ্রমিক সল্পতা প্রভার দুর করতে বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদের সমানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ১টি কম্বাইন হারভেষ্টার ও ২টি রিপার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, বিপুল কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন হারভেষ্টার দিয়ে ঘন্টায় প্রায়নএকর জমির ধান কর্তন ও মাড়াই এবং রিপার দিয়ে কম খরচে ঘন্টায় প্রায় এক একর জমির ধান কর্তন করা যায়। এতে কৃষকরা কম খরচে দ্রুত ধান ঘরে তুলতে পারবে। ফলে করোনার প্রভাবে শ্রমিক সংকটে চাষীদের ভোগান্তিতে পড়তে হবে না।

© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765