বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




প্রিয়াঙ্কার পাশে বলিউড

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

সম্প্রতি হলিউড ও বলিডের জনিপ্রয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া একটি টুইটকে ঘিরে বিতর্ক চরমে উঠে। সেই টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ‘জয় হিন্দ ইন্ডিয়ান আর্মড ফোর্স।’ এরপরেই প্রিয়াঙ্কার এই টুইটের কঠোর সমালোচনা করে পাক সরকার।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষে টুইট করায় প্রিয়াঙ্কা চোপড়াকে ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানায় পাকিস্তান।

এর পাশাপাশি পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারির অভিযোগ, প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের শুভেচ্ছা দূত, তিনি কীভাবে এমন মন্তব্য করে অশান্তির ধোঁয়া ছড়াতে পারেন! এছাড়া ‘ইউনিসেফ’-এর পদ থেকে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়ার দাবিও তোলেন তিনি।

এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রথম সারির তারকা থেকে বিশিষ্টজনরা।

প্রিয়াঙ্কা চোপড়ার সমর্থনে মুখ খুলেন আয়ুষ্মান খুরানা। ‘অন্ধাধুন’ অভিনেতা বলেন, নিজের কাজ খুব ভালভাবেই জানেন প্রিয়াঙ্কা।

আয়ুষ্মান বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের খুবই ভালভাবে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াঙ্কা। তিনি শুধু ভারতীয় নন, বরং তিনি একজন গ্লোবাল আইকন। একজন সেনা অফিসারের মেয়ে হয়ে কীভাবে ভারতের প্রতিনিধিত্ব করতে হয় তা ভালভাবেই জানেন প্রিয়াঙ্কা।’

শুধু আয়ুষ্মান নন, এর আগে জাভেদ আখতার ও কঙ্গনা রানাওয়াতকেও পাশে পান ‘দেশি গার্ল’। সূত্র: জিনিউজ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765