বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




প্রযুক্তির সঠিক ব্যবহারে দেশকে বেকারমুক্ত করা সম্ভব : শাহাদাত হোসেন শাহীন

এস এম সামছুর রহমান, চট্টগ্রাম থে‌কে ফিরে
  • প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সেল্ফটেক গ্রুপের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন শাহীন বলেছেন, প্রযুক্তির সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। যে জাতি যত বেশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারবে, সে জাতি তত বেশি এগিয়ে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখেই সেল্ফটেক গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার বিকেলে সেল্ফটেক গ্রুপের প্রধান কার্যালয়ে এসটিজির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহীন আরও বলেন, “আমাদের তরুণ সমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ও আইটি-ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারে এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে।”


তিনি বলেন, সেল্ফটেক গ্রুপের লক্ষ্য শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, বরং দক্ষ, নৈতিক ও প্রযুক্তি-দক্ষ মানবসম্পদ তৈরি করা। এজন্য নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মশালা ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এসব প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা আধুনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, প্রযুক্তি ব্যবহারের কৌশল ও পেশাগত দক্ষতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাদের কর্মক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে।

সমাপনী অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে সম্মননা।স্মারক তু‌লে দেন প্রধান অ‌তি‌থিবৃন্দ।

অনুষ্ঠানে সেল্ফটেক গ্রুপের ডিরেক্টর রবিউল হোসেন শামীম, অফিশয়াল এক্সিকিউটিভ রানা বড়ুয়া, জয়রাজ শিমুল, ‌মো: আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুইদিনের এই প্রশিক্ষণ কমশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765