শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলে বিপর্যয় নামবে অর্থনীতিতে: স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, দেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয় ৮০ শতাংশের বেশি। এ রপ্তানি কখনো বাধাগ্রস্ত হলে আমাদের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সেমস গ্লোবাল আয়োজিত তিন দিনব্যাপী ২৬তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৪টিরও বেশি দেশের ২৬৭টি কোম্পানির ৩শ’র বেশি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করা যাবে প্রদর্শনীতে।

এসময় তিনি আরও বলেন, এখন থেকেই আমাদের রপ্তানির বিকল্প বাজার তৈরির চিন্তা করতে হবে। বাংলাদেশ থেকে আরও অনেক ধরনের পণ্য রপ্তানি হলেও সেগুলো বেশি এগোতে পারছে না।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ৮৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। আমরা উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছি। আমাদের মাথাপিছু আয় হবে ২ হাজার ৫শ ডলার’।

তাজুল ইসলাম বলেন, শুধু কৃষি খাতই নয়, শিল্পায়নও হবে। এসব শিল্প কারখানায় কর্মসংস্থানের জন্য গ্যাস ও বিদ্যুতের প্রয়োজন হবে। একশ অর্থনৈতিক অঞ্চল কর‍া হয়েছে। এর মধ্যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। এসব অর্থনৈতিক অঞ্চলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে’।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765